ASRAFUL ISLAM

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আজ আমরা Online Marketplace Fiverr এর সাথে সম্পর্কিত কিছু ব্যাসিক প্রশ্ন নিয়ে আলোচনা করবো :-

developer asraf
   ফাইবার কি?
        ফাইভার একটি অনলাইন মার্কেট প্লেস ফ্রিলেন্সারদের জন্য। ২০১০ সালে ইসরাইলের একটি কোম্পানি এটি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠাতা – মিকা কাফম্যান এবং শাই উইনারার
      নতুন ফ্রিল্যান্সারদের জন্য ফাইবার একটি আদর্শ মার্কেটপ্লেস
     বর্তমানে, অনেকেই কাজের ধরন অনুযায়ী মাসে ৫০০-৫০০০+ $ আয় করতেছে ফাইভার থেকে।

ফাইবারে যে কাজগুলোর চাহিদা বেশি?
      Web Development, Web Design, Graphics Design, Digital Marketing, Video Editing, Professional Article Writing, Programming ইত্যাদি ।

 Fiverr এ কাজ করার নিয়ম?

 1) ফাইবারে অ্যাকাউন্ট তৈরি
          আপনি চাইলে আপনার গুগোল অ্যাকাউন্ট, ফেইসবুক একাউন্ট কিংবা ডাইরেক্টলি জিমেইল একাউন্টের মাধ্যমে একাউন্ট তৈরীর কাজ সম্পন্ন করতে পারবেন।

 2) গিগ তৈরি
           গিগ হচ্ছে আপনি একটি কাজ করার পরিবর্তে কত ডলার কারো কাছ থেকে নিবেন এবং কাজ করে দিতে কতদিন সময় লাগবে? সেই সম্পর্কে বর্ণনা দেওয়া।
· কাজের জন্য সময় ১ থেকে ২৯ দিন পর্যন্ত দেওয়া যায় ।

 3) গিগ Gallery
        গিগGallery-তে সার্ভিস সম্পর্কিত Image upload করতে হবে ।
       একটি কার্যকর Image হাজার বাক্যের থেকেও উত্তম ।
       Image Size ৫ মেগাবাইট এর মধ্যে হতে হবে ।
       ছবি গুলোর সাইজ প্রস্থ ৬৮২Pixels এবং উচ্চতা ৪৫৯ Pixels হতে হবে ।
       গিগGallery-তে সর্বনিম্ন একটি এবং সর্বোচ্চ তিনটি Image ব্যবহার করা যাবে ।

 4) আপনার গিগ যদি আকর্ষনীয় হয়ে থাকে , তবে খুব শীঘ্রই কাজ পাওয়ার সম্ভাবনা থাকে

 গিগ কিভাবে Optimize করবেন ?
        ১। ৬০-৮০ ওয়ার্ডের মধ্যে গিগ Title লিখতে হবে ।
        ২। টাইটেলে মূল Keyword প্রথমে রাখতে হবে ।
       ৩। মূল কিওয়ার্ডটি গিগ Description-এ সর্বনিম্ন তিনবার থাকলে ভালো হয় ।
       ৪। গিগে ভিডিও যোগ করলে এটিSale হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় ।

       ফাইবারে Ranking:

 “Level-1” ব্যাচ
         আপনার অ্যাকাউন্ট যদি একমাস একটিভ থাকে এবং আপনি যদি দশটি গিগ Sale করেন এবং যদি ভালো Review থাকে, তাহলে ফাইবার কমিউনিটি আপনার একাউন্ট কে “Level-1” নিয়ে নেবে এবং Level-1 এর ব্যাচ দেবে ।

 “Level-2” ব্যাচ
         যদি ফাইবারে ৫০ টি গিগ Sale করতে পারেন এবং যদি ভালো Review থাকে তাহলে ফাইবার কমিউনিটি আপনার একাউন্টকে “Level-2” এ নিয়ে নেবে এবং Level-2 এর ব্যাচ দেবে ।

 “Top Level” ব্যাচ
        যদি ফাইবারে ২৫০ টি গিগ সেল করেন এবং ভালো Review থাকে তাহলে ফাইবার কমিউনিটি আপনার একাউন্টটিকে “Top Level” এ নিয়ে যাবে এবং Top Level-এর ব্যাচ দেবে ।

ফাইবার থেকে টাকা উত্তোলন পদ্ধতি
         ফাইবারে প্রতি ৫ Dollar এক ডলার চার্জ হিসাবে কেটে নেওয়া হয়
        প্রতিটি কাজ Complete ঘোষণা করার ১৫ দিন পর টাকা Withdraw করা যাবে ।
        বাংলাদেশে Pioneer debit card-এর মাধ্যমে ফাইবার থেকে আয় করা অর্থ সরাসরি ATM বুথের মাধ্যমে উঠানো যায় ।
       প্রতিবার ট্রানজেকশনে ৩.১৫ ডলার চার্জ কাটবে তারা ।
       এছাড়া ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমে Dollar Withdraw-এর সুবিধা চালু হয়েছে ।

ফাইবারে কাজ করার সর্তকতা
         ** কাজের Order পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ জমা দিতে না পারলে একাউন্ট Suspend হয়ে যেতে পারে ।
         ** অন্যের গিগ থেকে Copy করে নিজের গিগ তৈরি করলে সেই Account copyright-এর আওতায় Suspend হয়ে যেতে পারে ।
         ** একটা PayPal account কিংবা Pioneer account-এ একাধিক ফাইবারে একাউন্ট এ যুক্ত থাকলে এর জন্য সমস্যা হতে পারে ।
         ** একই তথ্য দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুললেও সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ।

ফাইবার মার্কেটপ্লেসের সুবিধা :-
        1. একই একাউন্টে বায়ার ও সেলার দুইভাবেই কাজ করা যায় 
        2. ফাইবারে আছে গিগ ক্রিয়েট করার সুবিধা যা অন্য কোনো মার্কেটপ্লেসে নাই
        3. গিগ ক্রিয়েট করা যায় বলে, বিড না করেও কাজ পাওয়া যায়
       4. ফাইবারে এক একাউন্টে আপনি ভিন্ন সার্ভিস দিতে পারবেন

#ধৈর্য্য এবং পরিশ্রমী মনোভাব থাকলে আপনিও হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *